জামালপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শনিবার থেকে মেয়েদের জন্য পাঁচ দিনের অনলাইন আউটসোর্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে৷ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণে জেলার তিনটি উপজেলার ৩৫ জন তরুণী অংশ নিচ্ছেন৷উপজেলা তিনটি হচ্ছে জামালপুর সদর, সরিষাবাড়ী ও ইসলামপুর৷ প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।প্রশিক্ষক হিসেবে আছেন মো. মাসুম ও আবু রায়হান।এই প্রশিক্ষণে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে ঘরে বসে আয় করা যায়, সে বিষয়ে ধারণা দেওয়া হবে৷ প্রশিক্ষণে অংশগ্রহণকারী আঁচল সাহা জানান, ‘আমরা এ প্রশিক্ষণ নিয়ে অনলাইন আউটসোর্সিংয়ের কাজ করতে পারব৷’জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যাবে৷ ইন্টারনেট ব্যবহার করে মেয়েরা আয় করতে পারবে৷—সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি Post navigation আমাজনের স্মার্টফোন আসছে প্লাস্টিকের বোতল নতুন রপ্তানিমুখী শিল্প!