ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আরও ১৪ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। গতকাল বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেন্স জাট চুক্তিতে সই করেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন হিসাবে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় ১০০টি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, ২২০টি বর্তমানে শেল্টার পুনর্বাসন ও ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় উপকূলীয় বাঁধ নির্মাণ ও পুনর্বাসন করা হবে।বিশ্বব্যাংকের এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য। মোট ঋণের উত্তোলিত অর্থের ওপর শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। Post navigation নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাই মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে ২১ শতাংশ