Breaking
Tue. Jul 14th, 2026

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে চার সন্তানের জন্ম!

2108d20f6916fcf9e5d97cecd555efd8-Bogra4C1বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার স্বাভাবিকভাবে চার চারটি সন্তানের জন্ম দিয়েছেন জেবা বেগম (১৮) নামের এক মা।

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সক আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ছিলেন জেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার গৃহবধূ জেবা। তিনি সকাল ১০টা ৫০ মিনিটে ১.৯ কেজি ওজনের একটি ছেলে, সকাল ১০টা  ৫৮ মিনিটে ১.৫ কেজি ওজনের আরেকটি ছেলে, বেলা ১১টা ২৫ মিনিটে ১.৫ কেজি ওজনের একটি মেয়ে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে ১.২ কেজি ওজনের আরেকটি মেয়ের জন্ম দেন।

চিকিত্সক আফরোজা পারভীন জানান, স্বাভাবিকভাবে চারটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। মা ও সন্তানেরা সবাই সুস্থ আছে। চার বাচ্চাকে হাসপাতালের নবজাতক পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।

জেবার স্বামীর নাম রায়হান মণ্ডল। তিনি গ্যারেজের শ্রমিক। তিনি জানালেন, আড়াই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর পর প্রথম বাচ্চাটি গর্ভাবস্থায় মারা যায়। ১২ দিন আগে জেবাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

একসঙ্গে চার সন্তানের জন্মে আনন্দিত বলে জানালেন রায়হান। তবে আর্থিকভাবে তেমন সচ্ছল না রায়হান সন্তানদের নিয়ে চিন্তিত বলেও জানান। চার সন্তানকে কীভাবে বড় করবেন, সেই শঙ্কা ছাপিয়ে যাচ্ছে তাঁর খুশিকে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *