ঘোষিত বাজেট ধনিক শ্রেণীর উচ্চবিলাষ পূরনের বাজেট

imagesরাশেদ রাব্বি, নিজস্ব প্রতিবেদক: ঘোষিত বাজেটকে লুটেরা ধনিক শ্রেণীর উচ্চবিলাষ পূরনের বাজেট বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বামমোর্চার সমন্বায়ক ও বাসদ (কনভেনশন প্রস্তুতি কিমিটি) এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী। গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামেনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ মোর্চা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সরকার পরিচালনাতেই রাজস্ব খাতে (১ লক্ষ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা) ক্রমবর্ধমান ব্যয়বৃদ্ধি শ্বেতহস্তি পোষার মতো। সে তুলনায় ৮০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট বা এডিপির আকার অপ্রতুলই বলা চলে। তাছাড়া সমরিক-বেসামরিক আমলা, আইন-শৃংখলঅ রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে খুশি রেখে বর্তমান সরকার তার অনৈতিক ক্ষমতা নিরাপদ রাখতেই এধরনের বাজেট প্রনয়ন করেছে বলে মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, যাদের টাকায় বাজেট বাস্তবায়ন হয় সেই সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য বাজেটে কোন সুস্পষ্ট বরাদ্ব নেই। এই বাজেট দুর্নীতি-লুটপাট নির্ভর কথিত প্রবৃদ্ধি কেন্দ্রীক ধনীদের বাজেট।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ