এই প্রথম একটি ছবিতে জুটিবদ্ধ হলেন সাম্প্রতিক সময়ের আলোচিত নায়ক শাহরিয়াজ এবং নবাগতা নায়িকা লামিয়া। সায়মন তারিক পরিচালিত ছবির নাম ‘রোড নাম্বার সেভেন’। শনিবার সন্ধ্যায় বিএফডিসি’র ভিআইপি প্রজেকশন হলে ‘রোড নাম্বার সেভেন’ ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক আব্বাসউল্লাহ শিকদার, অভিনেতা, পরিচালক সাইদুর রহমান সাইদ, শিশির আহমেদসহ অনেকে। মহরতে অতিথিরা ছবির সাফল্য কামনা করেন। ‘রোড নাম্বার সেভেন’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করবেন শাহরিয়াজ ও লামিয়া। ছবিটি নির্মাণ হচ্ছে মাটির পরী মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের ব্যানারে। ছবিটির সংগীত পরিচালনা করবেন আহমেদ হুমায়ুন। নৃত্য পরিচালনায় হাবিব। নভেম্বরে থেকে ছবিটির শুটিং শুরু হবে। সায়মন তারিক বলেন, ছবিটির গল্প ও প্রেক্ষাপট ভিন্ন। আশা করছি এটি ভালভাবেই নির্মাণ করতে পারবো। শাহরিয়াজ বলেন, চলচ্চিত্রটির গল্পই আমাকে টেনেছে। সায়মন তারিক ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেয়ার জন্য। লামিয়া বলেন, সায়মন তারিক ভাইয়ার ‘মাটির পরী’ ছবির পর তারই পরিচালিত দ্বিতীয় ছবি ‘রোড নাম্বার সেভেন’র মহরত হলো। Post navigation মাইলির অর্ধনগ্ন সেলফি তামিমকে বাদ দিতে মানববন্ধন