jebunessaদশম জাতীয় সংসদের বরিশাল-৫ আসনে নবনির্বাচিত এমপি জেবুন্নেছা আফরোজ শপথ নিয়েছেন। আজ সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এমপিকে শপথ বাক্য পাঠ করান। সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের পরিচালনায় শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ , হুইপ মো. শহিদুজ্জামান সরকার , হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *