আলো জ্বেলে ঘুমালে ওজন বাড়ে

ghumআপনার ওজন কি দিনদিন বেড়েই চলেছে? কড়া ডায়েট চার্ট, নিয়মিত ব্যায়াম করেও ওজন কমাতে পারছেন না। বুঝে উঠতে পারছেন না কী কারণে এমনটা হচ্ছে। তাহলে এবার সতর্ক হন।

কারণ রাতে আলো জ্বেলে ঘুমানোর অভ্যাসই কাল হয়ে দাঁড়িয়েছে আপনার। এর ফলে দিনকে দিন ওজন বেড়েই চলেছে। গবেষণায় এমনটাই দেখা গেছে।

ওজন বেড়ে যাওয়া এমন এক ধরনের অসুখ যা নিজের সাথে সূত্রপাত ঘটায় বিবিধ ধরণের আরো বহু অসুখের। যার মধ্যে অন্যতম হৃদপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রের সমস্যা।

এক লাখ ১৩ হাজার মহিলার উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যারা রাতে আলো জ্বালিয়ে ঘুমান তাদের ওজন বৃদ্ধির হার, যারা অন্ধকার ঘরে ঘুমান তাদের থেকে অনেক বেশি।

যদিও বিজ্ঞানীরা এই ঘটনার যথার্থ কারণ এখনো খুঁজে উঠতে পারেননি, তারা এর একটি সম্ভাব্য আনুমানিক ব্যাখ্যা দিয়েছেন।

তাদের মতে রাতে, ঘুমানোর সময় আলোর উপস্থিতি জৈবিক ঘড়ি নষ্ট করে দিতে পারে। আলোর উপস্থিতি মানসিক অবস্থা, শারীরিক ক্ষমতা, খাদ্য বিপাক প্রক্রিয়াসহ একাধিক বিষয়ের ওপর গভীর প্রভাব ফেলে। স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া গুলি ব্যাহত করতে পারে বহুলাংশে। অন্যদিকে অন্ধকারে ঘুমানোর কোনো ক্ষতিকর প্রভাব এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।–ওয়েবসাইট।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির