অন্ধ্রপ্রদেশে গ্যাস বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানী

ONGCfire-311x186ভারতের অন্ধ্রপ্রদেশে গ্যাস অথরিটি অফ ইনডিয়া লিমিটেডের গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাগারামে গেইলের শোধনাগারে গ্যাস পাইপ লিক হয়ে গেলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে পাইপলাইনগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দলকলের ৮টি ইঞ্জিন৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলাশাসক নীতু কুমারী প্রসাদ৷

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেইল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি।

গেইলের চেয়ারনম্যান বিসি ত্রিপাঠি জানান, ‘গ্যাস শোধনাগারে ১৮ ইঞ্চি পাইপলাইনে ভয়াবহ আগুন লাগে৷ কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়৷ আপাতত উদ্ধারকাজের উপরই নজর রাখা হচ্ছে৷।‘

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির