সবচেয়ে বেশি ফাউলের শিকার ব্রাজিল

zuniga1-311x186এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে এবারের শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ব্রাজিল। ফিফার হিসাব অনুযায়ী, গত ৫ ম্যাচে তারা ৯৫ টি ফাউলের শিকার হয়েছে।

প্রতিপক্ষের করা ফাউলের সবচেয়ে বড় মাশুলও দিতে হয়েছে ব্রাজিলকে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের আঘাতে দলের প্রাণভোমরা এবং বিশ্বকাপ জয়ে স্বপ্ন সারথী নেইমারকেই হারাতে হয়েছে। এ বিশ্বকাপে তিনি আর খেলতে পারবেন না। অবশ্য সেটি রেফারির চোখে ফাউল হিসেবে ধরা পড়েনি।

নেইমার কলম্বিয়ার সাথে যে ম্যাচে আহত হন, রেফারি সেটি ফাউল হিসেবে আমলে না নেয়ায় বির্তকও উঠেছে।

৫ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে কম ফাউলের শিকার হয়েছে নেদারল্যান্ডস। দলটি এখন পর্যন্ত ৫৮টি ফাউলের শিকার হয়েছে। এর বিপরীতে তারা ফাউল করেছে ৯১টি।

সেমিফাইনালে ওঠা অন্য দল দুটির মধ্যে আর্জেন্টিনা ফাউলের শিকার হয়েছে ৮৪টি। ফাউল করেছে ৫ ম্যাচে সবচেয়ে কম- ৫৪টি। আর জার্মানির ফাউল করা এবং শিকার -দুটোর সংখ্যাই বেশ কম। ফাউল করেছে ৫৭টি, শিকার হয়েছে ৭৪টির।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের