ঈদে আসছে শাহীন কবির টুটুলের ৭ পর্বের নাটক ব্যাক গিয়ার। এশিয়ান টিভিতে নাটকটি ধারাবাহিক ভাবে ঈদের দিন থেকে চলবে বলে পরিচালক জানিয়েছেন। নাটকে উল্লেখ যোগ্য অভিনয় শিল্পীরা হলেন- সজল, মম, মনিরা, মিঠু, ফারুক মজুমদার প্রমুখ। ব্যাক গিয়ার নাটকটি রোমান্টিক মিশ্রিত। প্রতিটি পর্বে রয়েছে মেসেজ বহুল সংলাপ, নাটকের অভিনয় শিল্পী ফারুক মজুমদার জানান, এই পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছি। তবে ব্যাক গিয়ারে অভিনয়ে ভিন্ন রকম ইমেজ রয়েছে। ঈদে ব্যতিক্রমী এই নাটক দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস। নাটকের পরিচালক জানান, ঈদে প্রতিযোগিতায় অনেক নাটক চ্যানেলে প্রচারিত হয়। আমার ব্যাক গিয়ার আশা করি এশিয়ান টিভিতে এবছরের ঈদে সেরা নাটক হিসবে থাকবে। নাটকের কাহিনী, সংলাপ, অভিনয়, হাস্যরস, চিত্রায়ন সহ সবকিছুই হাইকোয়ালিটি। সাম্প্রতিক ভাবনা থেকে ব্যাক গিয়ার চিত্রায়িত নাটকটি উপভোগ করার জন্য দেশের সম্মানিত দর্শকদের আমন্ত্রন জানাচ্ছি।
