মৌসুমের শুরু থেকেই মাঠে নেইমার

9aba28696fcea0f6cdca987a8c445185-Neymar-imageবিশ্বকাপ কোয়ার্টার ফাইনালটি নেইমারের জন্য এসেছিল দুঃস্বপ্ন হয়ে। কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার হাঁটুর আঘাতে মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়ে শেষ হয়ে গিয়েছিল তাঁর বিশ্বকাপ-স্বপ্ন। গোটা ব্রাজিল হয়ে পড়েছিল শোকে মুহ্যমান। নেইমারবিহীন ব্রাজিল সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ডাচদের কাছে নাকাল হয় ৩-০ গোলে। তাঁর মেরুদণ্ডের আঘাতের অবস্থা বিচারে মনে হয়েছিল, এই মৌসুমে বেশ কিছু সময় তাঁর ব্যয় হবে মাঠের বাইরে বসে। কিন্তু নেইমার ও বার্সেলোনা-ভক্তদের জন্য সুখবর। আসছে মৌসুমের একেবারে শুরু থেকেই পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামতে পারবেন হালের এই ব্রাজিলীয় সেনসেশন।
কাল বুধবার ন্যু ক্যাম্পের এক ডাক্তারি পরীক্ষার পর নিশ্চয়ই দারুণ খুশি নেইমার। ফুটবলহীন জীবন অবশ্যই তাঁর ভালো লাগার কথা নয়। বুধবার নেইমার ছাড়াও বিশ্বকাপ সেমিফাইনালে খেলা তিন বার্সা তারকা লিওনেল মেসি, দানি আলভেজ ও হাভিয়ের মাচেরানোকে ডাক্তারি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল।
ডাক্তারি পরীক্ষায় উতরে গেলেও নেইমারকে দলের সঙ্গে নিবিড় অনুশীলন শুরু করতে হবে। এটা বার্সেলোনা ম্যানেজমেন্টই এক দাপ্তরিক আদেশের মাধ্যমে জানিয়েছে।
তিন সপ্তাহ বাদে শুরু হতে যাওয়া নতুন লা লিগা মৌসুমে বার্সেলোনার উদ্বোধনী ম্যাচ এলচের বিপক্ষে। সূত্র: গোল ডটকম।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির