ময়মনসিংহে আ.লীগের শোক র‌্যালি

mn_bg_419106449ময়মনসিংহ: বৃষ্টিতে ভিজে আর ছাতা মাথায় নিয়ে ময়মনসিংহে জাতীয় শোক দিবসের র‌্যালি করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এ র‌্যালিটি বের হয়। 

গাড়িতে চড়ে দীর্ঘ এ র‌্যালির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। 

এ সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুজিবুর রহমান মিল্কী, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, আ.লীগ নেতা এহতেশামুল আলম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ। 

র‌্যালিটি শহরের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করে আওয়ামী লীগ। 

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ