মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

মানিকগঞ্জে রুমী ফিলিং সিএনজি স্টেশনের কম্প্রেসার রুমে সিলিন্ডার বিস্ফোরণ দুর্ঘটনায় হেলাল মিয়া নামে ১ জন নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের গফুরগাঁও এলাকায়। তিনি ঘিওর উপজেলার জুলনাস সিএনজির ইনচার্জ। এতে আহত হয়েছেন ৬ জন।  আহতরা হলেন- সিএনজি স্টেশনের ম্যানেজার মাসুম, দেলোয়ার হোসেন, পাখি, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, আরশেদ আলী, লেবু প্রমুখ। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা  দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সার্কেল এসপি হারুন অর রশিদ জানান, বিকাল আনুমানিক পাঁচটার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল রুমী ফিলিং অ্যান্ড সিএসজি স্টেশনের কম্প্রেসার রুমের কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পুরো রুমটি আগুন ধরে যায়। এবং ছাদ ফুটো হয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ঘিওর জোনের অফিসার মো. জিহাদ জানান, সিএসজি স্টেশনের কম্প্রেসার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাস্থলে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির