গোবিন্দগঞ্জে গৃহবধু অঞ্জলীরানী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবী

PHOTO-GAI-04আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের সর্দারহাট গ্রামের গৃহবধু অঞ্জলীরানী হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-পাঁচগছি সড়কের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন ও বিােভ সমাবেশ করে। বিশিষ্ট সমাজকর্মী আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিােভ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক এমএ মোতিন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ফ.ম মজিবুর রহমান ফুলমিয়া, ব্যবসায়ী খন্দকার ফজল হক, জেএসডির সভাপতি তাজুল ইসলাম, ধিরেন্দ্র নাথ সরকার, নিত্যরঞ্জন চন্দ্র সরকার, ঋষিকেশ চন্দ্র বর্মন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে অন্ত:সত্ত্বা গৃহবধু অঞ্জলীরানী হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবী জানান। উলেখ্য, গত ২১শে মে সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট উচ্চ বিদ্যালয়ের সিমানা নির্ধারনকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় গৃহবধু অন্ত:সত্ত্বা অঞ্জলী রানী ও তার স্বামী নিত্যরঞ্জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে অঞ্জলী রানীর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কিন্তু আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

 

আরো দেখুন

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে যাচ্ছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায়

জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান

আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যে কোনো সময় বিরোধী দল সহযোগিতা

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা

বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার ভয়াবহতার তীব্র নিন্দা জানিয়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি সাফ জানিয়ে

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’