এক দৃস্টিতে তাকিয়ে আছি ফুটন্ত ধানের শীষে সে যেন কিছু বলতে চায় আমাকে ,কিন্তু? তার আমাদের মত মত প্রকাশের ভাষা না থাকায় পারছে না আমাকে বোঝাতে । আমি আমার চিন্তার সাথে মিলিয়ে দেখছি কি অবাক কাণ্ড! সব দেখি আমার চিন্তার সাথে মিলে যাচ্ছে ,তার আবেগ , তার বেগ বুঝতে পারছি আমি । আমরা সবাই আছি এক সাথে কত কাছাকাছি ,কিন্তু এমন ভাবে হারিয়ে যাবো , দেখা নাও হতে পারে কারো সাথে কোন দিন । আমাদের মাঝে অনেকেও হয়ত হারাবে আবার ধান গাছ হয়ার যোগ্যতা !! কেউ বা নিজের জীবন বিলিয়ে দিয়ে শক্তি দিবে মানুষকে , প্রানীকে হয়তো অনেককে পাতান হয়ে পুড়তে হবে আগুনে !ধান গুলো আরো বললো আমায় , চিন্তা করে দেখেছো ? আমরা কত কষ্ট করে , ঝড় বৃষ্টি সহ্য করে কারো কোন ক্ষতি না করে , মানুষের প্রিয় খাবার হয়ে যাচ্ছি চলে তার পেটে ।একটি ধান তার নিজ জীবন বিসর্জন দিয়ে , মানবতার খেদমত করে ! আমরা সকল সৃস্টির সেরা হয়ে কেন পাড়বোনা আসহায় মানুষের , পাশে সহানুভুতির ভাত বাড়িয়ে মানুষের সেবা করতে … মোঃ মোস্তাফিজুর রহমান Post navigation রিমান্ডে অনিতাকে রোমহর্ষক নির্যাতন মানবতার মুক্তির পথ প্রদর্শক হিসেবে মোহাম্মদ (সঃ) এর উপর ওহীর সুচনা যেভাবে – মোঃ মোস্তাফিজুর রহমান , ডিভিএম , হাবিপ্রবি , দিনাজপুর