সিরাজগঞ্জে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিনের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এরা হলেন- সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আবদুল হালিমের মেয়ে ও শ্যামপুর আলিম মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী সোনা খাতুন ও বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ী গ্রামের আবদুল বারিকের মেয়ে সুবর্ণা খাতুন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর সংবাদ পেয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় মাতব্বরদের মাধ্যমে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের সোনা খাতুনের বিয়ে বন্ধ করা হয়। এর আগে একইভাবে শনিবার রাতে বন্ধ করা হয় দত্তবাড়ীর সুবর্ণার বিয়ে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে, কোন বিয়ে বন্ধ করলেও স্বল্প সময়ের ব্যবধানে গোপনে আবারও বিয়ের আয়োজন করা হয়ে থাকে। তাই অভিভাবকদেরও সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *