শপথ নিতে ঢাকায় যাচ্ছেন চসিকের নবনির্বাচিত ৫৫ কাউন্সিলর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

কামরুল ইসলাম হৃদয়,চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত ৫৫ কাউন্সিলর শপথ গ্রহণ করতে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ছেন।এদের মধ্যে ১৪ জন সংরক্ষিত পদে নারী কাউন্সিলর এবং ৪৫ জন সাধারণ পুরুষ কাউন্সিলর রয়েছেন।বুধবার সকাল ১০টায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে শপথ এ শপথ গ্রহণ অনুষ্টিত হবে।একই দিন অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বুধবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।উল্লেখ্য,গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের নামসহ গেজেট প্রকাশিত হয় ৩০ এপ্রিল রাতে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের