কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্বে মানবপাচারকারী নিহত: ২ পুলিশ সদস্য আহত

কক্সবাজার

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন (৪২) নামে মালয়েশিয়ার এক মানবপাচারকারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়া বাসিন্দা মৃত মোহাম্মদ মোস্তাফার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় কাটা বন্দুক, ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ১২ মে মঙ্গলবার ভোর ৫ টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান গোপন সংবাদ পেয়ে মানবপাচারকারী ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে পাচারকারীরা এক পর্যায়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে বেলাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তালিকাবুক্ত মানব পাচারকারী এবং তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

 

কক্সবাজার প্রতিনিধিঃ আমিনুল কবির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *