গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ী সাবেক টেনিস তারকা ও কোচ বব হিউইটকে ধর্ষণের দায়ে ৬ বছরের কারাদ- দিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি আদালত। পাশাপাশি আদালত তাকে অর্থদণ্ডও দণ্ডিত করেছে। জরিমানা হিসেবে হিউইটের কাছ থেকে নেওয়া অর্থ ‘যৌন হয়রানি’ বন্ধের কাজে ব্যয় করবে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগ। হিউটের বিরুদ্ধে টেনিস শিখতে আসা কিশোরীদের ধর্ষণের অভিযোগ ওঠে। মার্চে ৭৫ বছর বয়সী হিউইটের বিরুদ্ধে দু’টি ধর্ষণ এবং একটি যৌন হয়রানির অভিযোগ আনা হয়। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদ- দেয় আদালত। অভিযোগে বলা হয়, সাউথ আফ্রিকায় কোচ হিসেবে দায়িত্বপালনের সময় অস্ট্রেলিয় এই টেনিস তারকা ৮০ এবং ৯০ এর দশকে অল্প বয়সী মেয়েদের ধর্ষণ এবং যৌন নির্যাতন করেছিলেন। সেসময় হয়রানির শিকার একজন সাক্ষী জানান, টেনিস শিখতে এসে মাত্র ১২ বছর বয়সে হিউইটের লালসার শিকার হতে হয়েছিল তাকে। রায় ঘোষণার সময় হিউইটের অনুশোচনাবোধ না থাকার তীব্র সমালোচনা করে বিচারক বলেন, আসামির বয়স বেশি হলেও ন্যায় বিচার নিশ্চিত হতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন ৬০ ও ৭০ দশকের গ্র্যান্ড সø্যাম জয়ী বব হিউইট। Post navigation জেলে যেতে পারেন সানি লিওনি অভিবাসীদের তাড়াতে তিনটি যুদ্ধজাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে ইন্দোনেশিয়া