স্বামী বিদেশ, লম্পট শ্বশুরের কান্ড!

farhana_rain_swadeshnews24ঝিনাইদহ জেলার মহেশপুরের পলীতে শ্বশুর কর্তৃক নাজমা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মহেশপুর থানায় নাজমা নিজে বাদী হয়ে একটি অভিযোগ দয়ের করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার লালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে নাজমা খাতুনের (২৫) সাথে পাশ্ববর্তী কচুয়ারপোতা গ্রামের সিদ্দিকের ছেলে মোশারেফের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে। নাজমার স্বামী মোশারেফ হোসেন দীর্ঘ ৫/৬ বছর যাবৎ মালয়েশিয়ায় শ্রমিক হিসাবে চাকুরী করেন। নাজামা জানায়, তার শ্বশুর খারাপ প্রকৃতির লোক। রাত্রে বিভিন্ন সময় তার ঘরে লাইট মারা ও ঢিল ছোড়েন। তিনি আরো জানান গত ২ ডিসেম্বর বিকালে ঘরের মধ্যে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা করে ব্যার্থ হয়ে শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে দেয়। এ সময় নাজমার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনটি জানতে পেরে নাজমার বাবা আব্দুল হক জামাই বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মহেশপুর থানায় শ্বশুর সিদ্দিক আলী ও শ্বাশুড়ি মহিমা বেগমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, এ বিষয়ে নাজমা বাদী হয়ে একটি অভিযোগ থানায় দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *