বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের সমালোচনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসাইন দায়ুকে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে ‘নাক গলাতে’ বারণ করে তাঁর কাছে একটি চিঠি দেওয়া হয়। গত ২৯ অক্টোবর আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের নেতা নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।…








