জিয়া ভারতকে তালপট্টি দিয়েছিলেন : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, “১৯৮০ সালে তালপট্টির অস্তিত্ব ছিল। কিন্তু ১৯৮০ সালে জিয়াউর রহমান প্রণীত ম্যাপে তালপট্টি ছিল না।  জিয়া তালপট্টি ভারতকে দিয়ে দিয়েছিলেন। খোঁজ নিন।” শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভবিষ্যত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল বক্তা হিসেবে…

Read More

সমুদ্রসীমা নিয়ে সরকার নাটক করছে: মির্জা ফখরুল

দেশের সমুদ্রসীমা নিয়ে সরকার নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল নামের একটি সংগঠন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।মির্জা ফখরুল বলেন, ‘জলসীমা…

Read More

‘একটি পক্ষ এখনো স্বাধীনতায় বিশ্বাস করে না’-জয়

দেশের রাজনীতির একটি পক্ষ এখনও স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে কেউ দেশের স্বাধীনতায় বিশ্বাস না করলে তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার বিকেলে সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল লেকশোরে ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভবিষ্যত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে…

Read More

বিএনপি অস্তিত্বহীন তালপট্টি দ্বীপ নিয়ে মিথ্যাচার করছে

আর্ন্তজাতিক আদালতে বাংলাদেশ সমুদ্রসীমা বিরোধে বিজয়ী হয়েছে। আর সেখানে বিএনপি অস্তিত্বহীন তালপট্টি দ্বীপ নিয়ে পরিকল্পিত পন্থায় মিথ্যাচার করেই যাচ্ছে। এ ধরণের মিথ্যাচারের জবাব বাংলার সচেতন জনগণ আবারও দেবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে জাতীয় গণতান্ত্রিক লীগের নেতারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা এ সব কথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর…

Read More

‘তালপট্টি নিয়ে বেতাল খালেদা’- সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তালপট্টি নিয়ে দেশকে বেতাল করতে চাচ্ছেন।” শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, “রাজনীতিতে খালেদা জিয়া তাল-বেতাল হয়ে গেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের যুগে তিনি আর হালে পানি পাচ্ছেন না।…

Read More

‘ইফতার নিয়ে রাজনীতি করেন খালেদা’-খাদ্যমন্ত্রী কামরুল

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “ইফতারের সময় মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর বিএনপির চেয়ারপার্সন ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য দেন। ইফতার নিয়ে রাজনীতি করেন। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।” শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রয়াত আলোকচিত্রী জহিরুল হক…

Read More

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হন: খালেদা

জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সবাইকে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, “জবরদখলকারী, অত্যাচারী, জালেম, অবৈধ এই সরকার দেশকে শেষ করে দিয়েছে। জনগণ এই জালেম সরকারের হাত থেকে মুক্ত হতে চায়। “আমরা ঈদের পর আন্দোলনের নতুন কর্মসূচি দেব। সব দলের প্রতি…

Read More

সমুদ্র: অর্জন বিদেশিদের হাতে না দেয়ার আহ্বান সিপিবির

বাংলাদেশের ‘সমুদ্র জয়ের’ অর্জন বিদেশিদের হাতে তুলে দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আন্তর্জাতিক সালিশি আদালত চূড়ান্ত রায় দিতে না দিতেই বাংলাদেশের ভাগে আসা সামুদ্রিক এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের নামে গোটা এলাকাকে ব্লক ভিত্তিতে ইজারা নেয়ার জন্য বিদেশি বহুজাতিক তেল কোম্পানিগুলো তৎপর হয়ে উঠেছে বলে দলটি দাবি করেছে। বুধবার সিপিবি সভাপতি মুজাহিদুল…

Read More

ফের পেছাল খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় তৃতীয়বারের মতো সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। বুধবার আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই নতুন দিন রাখেন। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে এদিন সাক্ষ্যগ্রহণ শুরুর কথা…

Read More

‘ইনু বাহাত্তরের সেরা সন্ত্রাসী’-দুদু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বাহাত্তর-তেহাত্তরের সেরা ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবিলম্বে তার মুখ বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সংবাদপত্রের বিরুদ্ধে আইন প্রণয়ন ও ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে…

Read More

এরশাদের রাডায় ক্রয় মামলার শুনানি ২০ আগস্ট

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রাডার ক্রয়ে দুর্নীতির মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাটি আদালতে উপস্থাপন করা হলে ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন। এর আগে গত ১১ জুন ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আবদুর রশিদ মামলার যুক্তিতর্ক শুনতে অনীহা জানিয়ে অন্য আদালতে শুনানির…

Read More

বুধবার ছাত্রদলের বিক্ষোভ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কর্তৃক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি’র প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নাজমুল হাসান জানান, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কর্মসূচি অনুমোদন ও পালনের নির্দেশ দিয়েছেন। দেশের সব…

Read More

বন্দুকের জোর দেখাবেন না : খালেদা জিয়া

সরকারকে আবারো সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেছেন, “বন্দুকের জোর দেখাবেন না। বন্দুকের জোরে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই বন্দুকই আপনাদের জন্য কাল হবে। তাই সময় থাকতে সাবধান হোন।” মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক ল (এলডিপি) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। খালেদা জিয়া বলেন, “বন্দুকের জোরে চিরদিন…

Read More

রায় অসঙ্গতিপূর্ণ : বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায়ে বাংলাদেশ একচ্ছত্র (এক্সক্লুসিভ) অর্থনৈতিক অঞ্চলে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বীকৃতি পায়নি। অন্যদিকে এ রায়ে ভারতের সমুদ্রসীমানায় মহীসোপান ও একচ্ছত্র ইকনোমিক জোনে তাদের কর্তৃত্ব নির্ধারণ করেছে। এটা অসঙ্গতিপূর্ণ।” মঙ্গলবার বঙ্গোপসাগরে ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণ নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়ের…

Read More

প্রকাশ্যে আসছে জামায়াত

১/১১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোট ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় ৭১ এর মানবতাবিরোধীদের বিচারকার্য। প্রথম দফায় ক্ষমতার শেষ মেয়াদে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা’র (কসাই কাদের) ফাঁসি হয়। এতে দেশজুড়ে সহিংসতা চালায় জামায়াত-শিবির। এ সহিংসতা-নৈরাজ্যে পুলিশসহ সারাদেশে লাশের মিছিলে একে একে যুক্ত হয় নানা শ্রেণি পেশার মানুষ। পরবর্তী অপরাধীদের বিচার কাজ…

Read More