রাজধানীতে বিএনপির বিক্ষোভ, আটক ১২
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার ঢাকা মহানগর দক্ষিণের সকল থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। কর্মসূচী চলাকালে শাহবাগ থানা বিএনপি’র নেতা মোঃ রফিক, মোঃ আসিফ,…
