গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
ইসরাইলের বিমানবাহিনী শনিবার রাত থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা শুরু করেছে। এর আগে গত ৩ নভেম্বর ফিলিস্তিনে বিমান হামলা চালায় ইসরাইল। খবর তাসের। ইসরাইলের সেনাবাহিনীর দাবি, শনিবার সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের গাজা থেকে ছোড়া বেশ কয়েকটি রকেট আঘাত হানে। এর জবাবেই ইসরাইল বিমান হামলা শুরু করেছে বলে দেশটির সেনাবাহিনীর দাবি। তবে, এখন পর্যন্ত হতাহতের কোন…
