শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনে রেকর্ড বন্যা
ভারি বর্ষণে চীনের পার্ল নদীর পানি গত একশ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে প্রবাহিত হওয়ায় দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড বন্যা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে নচীনের প্রযুক্তির রাজধানী শেনজেনের আবাসস্থল গুয়াংডং প্রদেশ। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়…
