বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক নতুন উচ্চতা পাবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে। তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সোমবার সকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক…
