ভাড়া নিয়ে তর্ক, বাস থেকে যাত্রীকে ধাক্কা
চট্টগ্রাম: ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আহত যাত্রীর নাম আব্দুল হামিদ (৫৫)। তার বাসা নগরের এনায়েত বাজার এলাকায়। শুক্রবার (১২ নভেম্বর) রাতে নগরের লালখান বাজার এলাকায় ইস্পাহানি মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক মো. আশরাফ ও হেলপার মো. হানিফকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ…
