যুবলীগ নেতা হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শ্রীনগরে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল চকিদার (৩২) গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার হাজী ওসমান চকিদারের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরেই আসামি সোহেল বিদেশ চলে যায়। সম্প্রতি সে দেশে আসার…
