রাজধানীতে গাড়ির ধাক্কায় দশম শ্রেণির ছাত্র নিহত
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুরে। রোববার সকাল ৭টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলী হোসেন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে…
