আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন মিষ্টি মারিয়া
দোয়েল প্রকাশনী থেকে প্রকাশিত জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘কন্যা’ বইটির জন্য আনন্দ আলো সাহিত্য পুরস্কারটি অর্জন করলেন মিষ্টি মারিয়া। চলতি বছরের ২২ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশু সাহিত্যিক আমিরুল…
