ব্রাজিল-সুইডেন, জার্মানি-কানাডা সেমিতে

27055_s1 (1)রিও অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবলে অঘটনের শিকার হলো শিরোপাধারী যুক্তরাষ্ট্র।  কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলো অলিম্পিক ফুটবলের গত দুইবারের চ্যাম্পিয়নরা। এতে নিজের ক্যারিশমা জাহির করলেন কোচ পিয়া সান্ডহেজ। রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে কোচ সান্ডহেজের সুইডেনের কাছে টাইব্রেকারে হার দেখলো যুক্তরাষ্ট্র। সুইডিশ কোচ পিয়াপ সান্ডহেজের অধীনেই ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে শিরোপার গৌরব কুড়ায় যুক্তরাষ্ট্র। এবার সুইডেনের কাছে হারে লজ্জা বাড়লো মার্কিনিদের। নারী ফুটবলের বড় আসরে (অলিম্পিক, বিশ্বকাপ, ইউরো কাপ শিরোপাধারী কোনো দলের সেমফিাইনালের আগে বিদায়ের নজির ছিল না। ব্রাসিলিয়ায় ম্যাচের ৬১তম মিনিটে এক প্রতি-আক্রমণ থেকে গোল পায় সুইডেন। গোলটি আদায় করেন স্টিনা ব্ল্যাকস্টিনিয়াস। ৭৭তম মিনিটে অ্যালেক্স মরগানের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে ১২০ মিনিটের লড়াই শেষে খেলার ফল থেকে যায় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় কুড়ায় সুইডেন। ম্যাচ শেষে হতাশা ঝরে যুক্তরাষ্ট্রের ২০০ ম্যাচের তারকা হোপ সলোর মন্তব্যে। যুক্তরাষ্ট্রের বিশ্বজয়ী এ গোলরক্ষক বলেন, ম্যাচের সেরা দল জয় পায়নি। একদল ভীরুর সঙ্গে খেললাম আমরা। কেবল প্রতি-আক্রমণের জন্য তারা অপেক্ষা করছিল। আর সাবেক শিষ্যকে নতুন মন্ত্র দিলেন কোচ পিয়া সান্ডহেজ। সফল এ সুইডিশ  কোচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় শেষে বলেন, ভীরু হওয়াটা মন্দ নয়, যদি তুমি জয় পাও।
অপর দুই কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে  সেমিফাইনালের টিকিট কেটেছে জার্মানি ও কানাডা। চীনের বিপক্ষে ১-০ গোলে জয় কুড়ায় জার্মানরা। একই ব্যবধানে ফ্রান্সের বিপক্ষে জয় দেখে কানাডা। সেমিফাইনালে সুইডেনের মুখোমুখি হবে ব্রাজিল। আর জার্মানির লড়াই কানাডার বিপক্ষে। মেয়েদের ফুটবলের দুই সেমিফাইনাল খেলা মাঠে গড়াবে আগামী ১৬ই আগস্ট।
মার্তাকে উদ্ধার করলেন বারবারা
সেরা খেলোয়াড়দের পেনাল্টি মিসের ঘটনা নতুন নয়। এমন ঘটনায় ইউরো কাপে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে পেনাল্টি মিস করতে দেখা গিয়েছিল। আর কোপা আমেরিকা সেন্টেনারিও আসরের ফাইনাল খেলায় টাইব্রেকারে অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসে শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। রিও অলিম্পিক ফুটবলে মেয়েদের কোয়ার্টার ফাইনালে অবশ্য অধিনায়ক মার্তাকে উদ্ধার করলেন ব্রাজিল গোলরক্ষক বারবারা। আগাগোড়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ১২০ মিনিট গোলশূন্য সমতা শেষে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে মিস করে বসেন রেকর্ড পাঁচবারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা। পরের শটে  গোল পেলে সেমিফাইনালে পৌঁছে যেতো সকারুরা। তবে অস্ট্রেলিয়ার পরের টানা দুই শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক বারবারা। এতে ৭-৬ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছে স্বাগতিকরা।
কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল ০-০ অস্ট্রেলিয়া
(টাইব্রেকার ৭-৬)
সুইডেন ১-১ যুক্তরাষ্ট্র
(টাইব্রেকার ৪-৩)
জার্মানি ১-০ চীন
কানাডা ১-০ ফ্রান্স

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের