হজের ফিরতি ফ্লাইটে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়

haj_back_flight_swadeshnews24হজের ফিরতি ফ্লাইটে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইটই আসছে নির্ধারিত সময়ের অনেক পরে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের। হজ ফ্লাইটে অব্যবস্থাপনার জন্য এজেন্সির মুয়াল্লেমদের দুষছেন তারা। তবে ভালো ভাবে হজ শেষ করে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা।

শনিবার রাত সাড়ে আটটার দিকে নামার কথা থাকলেও হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকায় আসে রোববার ভোরের কিছুটা আগে। নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব প্রায় ৭ ঘণ্টা। একই অবস্থা পরের ফিরতি ফ্লাইটেরও। এবার বিলম্ব প্রায় ১২ ঘণ্টা।

হাজিদের দাবি, অব্যবস্থাপনা ও বিলম্বের জন্য বিমান কর্তৃপক্ষ বা সৌদি সরকারের চেয়ে বেশি দায়ী বিভিন্ন এজেন্সির মুয়াল্লেমরাই।

তবে হজ পালন করতে পারায় এসব সমস্যা বড় করে দেখছেন না কোন হাজিই। ফ্লাইট নামতে দেরি হওয়ায় বিমানবন্দরের বাইরে ঘনটার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় হাজীদের হাজারো স্বজনদের। ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। যেখানে ১৩৭টি ফ্লাইটে ৪৯ হাজার ৫’ শ ৪৫ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের