যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে রুশ সেনাবাহিনীর একটি দল।

ahyly2sxpgbvপ্রথমবারের

মতো যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে রুশ সেনাবাহিনীর একটি দল। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রভাবশালী অনলাইন সংবাদ ডন এ খবর নিশ্চিত করেছে। ডন জানিয়েছে, আগামী সোমবার মহড়া শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। দুই সপ্তাহব্যাপী ওই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘বন্ধুত্ব ২০১৬’।

তবে ঠিক কোথায় মহড়া অনুষ্ঠিত হবে সে ব্যাপারে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে: পাকিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলকেই মহড়ার জন্য বেছে নেওয়া হবে। প্রথমবারের মতো এবারের যৌথ মহড়ায় উভয় দেশের প্রায় ২০০ সেনা অংশ গ্রহণ করবে।

মস্কো ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর মধ্যেই এ মহড়ার আয়োজন কর হলো। মস্কো ও ইসলামাবাদের এই নতুন সম্পর্ক স্নায়ুযুদ্ধ-পরবর্তী বিশ্বরাজনীতিকে বদলে দেওয়ার ইঙ্গিত বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্বরাজনীতিতে ইসলাবাদ এতোদিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র ছিলো। কিন্তু আফগানিস্তান-তালেবান এবং সীমান্ত পেরিয়ে অনুমতি ছাড়াই ড্রোন হামলা বদলে দেয় সে চিত্রপট। শেষে পাক-ভূখন্ডে কমান্ডো অভিযান চালিয়ে ওসামা বিন লাদেন হত্যা দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে ঠেলে দেয়। কিন্তু এমন একটা সময়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে যখন পাক-ভরত সম্পর্ক চরম অবনতি’র পর্যায়ে রয়েছে। এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হওয়াকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি