আপত্তি…

43046_ranveer-nd-deepikaকিছুদিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পথেই হাঁটছেন বলিউড প্রেমিক যুগল রণবীর সিং ও দীপিকা পাড়–কোন। শুধু তাই নয়, ‘পদ্মাবতী’ সিনেমায় শাহিদ কাপুরকে নেয়া নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। তারই ধারাবাহিকতায় বিচ্ছেদের কথা শোনা যায়। তবে সে গুজবকে উড়িয়ে দিয়ে আবারও একসঙ্গে কাজ শুরু করেছেন রণবীর ও দীপিকা। ‘পদ্মাবতী’ ছবির শুটিংও করছেন তারা। সে সঙ্গে দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দু’জনকে প্রকাশ্যে চুমু খেতে দেখা গেছে। আর এসব  মোটেও ভালো চোখে দেখছেন না সঞ্জয় লীলা বানসালী। রণবীর-দীপিকা এমনিতে পরিচালকের হট ফেভারিট! তবে তাদের নির্মাতা বলতে বাধ্য হয়েছেন, যে ‘পদ্মাবতী’র কাজ চলাকালীন জনসমক্ষে তাদের প্রেম-ভালোবাসাটা একটু কম প্রকাশ করলেই ভালো হয়। কারণ, ‘পদ্মাবতী’তে দীপিকা নাম-ভূমিকায় আর আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর। ছবিতে তাদের রসায়ন তৈরি হওয়ার কোনো জায়গাই নেই। দু’জনের একসঙ্গে দৃশ্যও নেই তেমন। বরং রাজা রাওয়াল রতন সিংহের ভূমিকায় শহিদ কাপুরের সঙ্গে দীপিকার রসায়ন দেখা যাবে ছবিতে। কাজেই, রণবীর-দীপিকার অফ-স্ক্রিন রোম্যান্সটা আপাতত দর্শকের চোখে একটু কম পড়লেই ভালো! সঞ্জয়ের নির্দেশ, পরবর্তী পাবলিক অ্যাপিয়েরেন্সগুলোর সময় যেন কথাটা মাথায় রাখেন এই প্রেমিক যুগল। সঞ্জয়ের এ আপত্তি অবশ্য এখন পালন শুরু করেছেন রনবীর ও দীপিকা।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের