‘বিএনপির সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই’

49805_Quaderনির্বাচন কমিশন নিয়ে নতুন করে সংলাপের ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার আর কোন সুযোগ নেই। প্রেসিডেন্ট সব দলের সাথে সংলাপ করেছেন। নির্বাচন কমিশন গঠন করার সম্পূর্ণ তাঁর এখতিয়ার।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় চার লেন সেতুর প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি জানান, জাপান-বাংলাদেশ যৌথ অর্থায়নে এই তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা সাড়ে ছয় হাজার কোটি টাকা অর্থ প্রদান করবে আর বাংলাদেশ করবে দুই হাজার কোটি টাকা।
মন্ত্রী জানান, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার কারণে এ কাজের কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময় ২০১৮ সালের ডিসেম্বর মাসেই পদ্মা সেতুর সাথে একই সময়ে এ তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হবে।
নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাত খুনের মামলার রায় দেশের অপরাধিদের জন্য কঠোর সতর্ক বার্তা।
তিনি জানান, সাত হত্যা মামলার প্রধান আসামী নুর হোসেনকে দল থেকে ইতিমধ্যে বহিঃস্কার করা হয়েছে।
মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাঁচপুর সেতু প্রকল্প পরিচালক সাঈদ হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের