কাতার সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল সানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপসাগরীয় দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত ড. মুতলাক বিন মাজেদ আল কাহতানি বৃহস্পতিবার রাতে গণভবনে শেখ হাসিনার কাছে কাতারের প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, উপসাগরীয় দেশটি সফরে কাতারের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে।আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দু’দেশের সুবিধাজনক সময়ে তিনি কাতার সফর করবেন।প্রেস সচিব বলেন, আমন্ত্রণপত্রে কাতারের প্রধানমন্ত্রী মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে তাঁর দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।বৈঠকে বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থী সংকটে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সমস্যার সমাধান করে স্থায়ী শান্তির লক্ষ্যে আমাদের কাজ করা প্রয়োজন।এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। আমরা তথ্য বিনিময় করছি এবং উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হচ্ছে।প্রধানমন্ত্রী কাতারের দূতকে জানান, বাংলাদেশ এরইমধ্যে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।ড. মুতলাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মাদ জয়নুল আবেদীন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের