ঈদে নিরাপত্তার আওতায় থাকবে ঢাকাবাসীর খালি ঘরবাড়ি : র‌্যাব ডিজি

রায়হান কবির, স্বদেশ নিউজ ২৪.কমঃ র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদে রাজধানীবাসীর খালি ঘরবাড়ির নিরাপত্তা দিবে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাত্র কমান্ডার মূফতি মাহমুদ খান, র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, কর্ণেল মোহাম্মদ আনোয়ার, র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
র‌্যাব ডিজি বলেন,খুবই স্বল্প সময়ে মানুষ রাজধানী তথা ঢাকা ছেড়ে যাবে। যার কারণে জনশূন্য হয়ে পড়া রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই অমার প্রধান লক্ষ্য। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব সুসংগত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। তিনি বলেন, ঈদের সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ ঘরবাড়ি খালি হবে। বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকবে। ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা যে কোন মূল্যে নিশ্চিত করা হবে। বর্তমানে মানুষের মধ্যে আরো সচেতনতা বেড়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। বিশেষ দিবস নয় বরং ৩৬৫ দিনই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতি দিনের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করি, প্রতিটি জীবনই মূল্যবান।
ঈদ যাত্রায় রেলের প্লাটফর্ম কেন্দ্রিক সমস্যা গুলো গত ৫/৬ বছরে কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন চোরাকারবারী, পকেটমার, অজ্ঞানপার্টির দৌরাত্ব নেই। অগ্রীম টিকিট বিক্রি নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।
র‌্যাব ডিজি সাংবাদিকদেরকে জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গি গোষ্ঠীর কেউ না কেউ ধরা পড়ছে। তবে এখানে আত্মতুষ্টির কিছু নাই। ক্রমাগত অভিযানে জঙ্গিগোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
ঈদকে সামনে রেখে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ইতোমধ্যে নগরীর বিপণীবিতানগুলোর নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। সারা দেশে যেখানেই র‌্যাবের ব্যাটালিয়ন আছে সেখানেই ২৪ ঘণ্টা নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই-মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা। নগরী জুড়ে পেট্রোল টিম, মোটরসাইকেল পেট্রোল, সাদা পোশাকে র‌্যাবের পেট্রোল বাড়ানো হয়েছে।

আরো দেখুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা