মক্কায় পবিত্র কাবাঘর টার্গেট করে হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সৌদি আরবে কাবাঘরকে টার্গেট করে যে সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে তার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।
মক্কা ও মদীনা আক্রান্ত হলে সেনা পাঠানোর যে অবস্থান বাংলাদেশের সেটা অপরিবর্তিত রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা যে এই হামলার চেষ্টা নস্যাৎ করতে পেরেছে সে জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করেন। সেখানে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে সৌদি আরব নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা