মস্কো চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ পুরস্কৃত

71871_b7মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে। গতকাল উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। অক্টোবর সিনেমা হলে রুশ চলচ্চিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এ পুরস্কার তুলে দেন। এবারের উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে আছে। তার ফলাফল দেয়ার কথা গতকাল রাতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তা ঘোষণা হয়নি। জুরি পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারুকী বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আমি বাংলাদেশি ছবি নিয়ে প্রথম এসেছি। গতকাল (বুধবার) শো শেষে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আজ (বৃহস্পতিবার) পুরস্কার পেলাম। সত্যিই আমি খুব আনন্দিত। ‘ডুব’ ছবির পুরো টিমের জন্য আমার গভীর ভালোবাসা। উল্লেখ্য, বুধবার মস্কোর অক্টোবর সিনেমা হলে প্রদর্শিত হয় ‘ডুব’ ছবিটি। প্রদর্শনী শেষে রুশ দর্শকরা বাংলাদেশি চলচ্চিত্রের প্রশংসা করেন। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, অভিনেত্রী পার্নো মিত্র, বাংলাদেশি অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও এসকে মুভিজ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের