চাকুরীর প্রলোভন দিয়ে ফুফু শাশুরীকে নিয়ে জামাই উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ফুফা শ্বশুর জামাইয়ের নামে থানায় সাধারন ডায়েরী করেছে। ঘটনার বিবরন আমেনার স্বামী সহিদুল ইসলাম সেখ জানায়, কালাই থানার বফলগাড়ী গ্রামের মৃতঃ হামেদ আলীর দুই মেয়ে গাবতলীর শৌলকান্দি গ্রামে সহিদুল শেখের সাথে আমেনা বেগম ও রনি সরকারের সাথে তহমিনার বিয়ে হয় এবং দির্ঘদিন ঘড়সংসার করার পরে তারা বাবার বাড়ি বেড়াতে যায়, সেখানে প্রতিবেশী জামাই রুপচান তাদের ঢাকাই চাকুরী দিবে বলে নিয়ে যায়। এবং বিভিন্ন জায়গার তাদের দুই বোনকে নিয়ে ঘোড়াঘুড়ি করে চাকুরী দিতে না পেরে বড় বোন আমেনাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং ছোট বোনকে তার কাছে রেখে দেয়। এদিকে তহমিনার স্বামী তহমিনা বাড়ী আনার চেষ্টা করলে রুপচান তহমিনাকে বিবাহ করেছে বলে দাবী করে। এবং মোবাইলে বিভিন্নভাবে হুমকি ধামকী ভয়ভীতি দেখায়। এঘটনায় তহমিনার স্বামী রনি সরকার গত ১৭.০৬.১৭ ইং তারিখে কালাই থানার বফলগাড়ী গ্রামের রুপচান ও তিষাপাড়া গ্রামের তছলিম উদ্দিনের নামে গাবতলী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে। যার নং ৬৯৪। এঘটনায় রুপচানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। Post navigation নকলায় দুইদিনে ২৯অপরাধী গ্রেফতার মদ পান করে রুবিনাকে ধর্ষণ করে হত্যা করা হয়