রেলওয়ের বঙ্গবন্ধু সেতু-টু-ঈশ্বরদী রুটে চলাচলকারি উত্তারঞ্চল গামী আন্তঃনগর নীল সাগর ও একতা এক্সপ্রেস ট্রেন দু’টি ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে বিরতির জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী আজও পূরণ হয়নি। অথচ রেলের এই স্টেশনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি ভাঙ্গুড়া উপজেলা সদরে অবস্থিত এবং চলনবিল এলাকার ফরিদপুর,চাটমোহর,উল্লাহপাড়া ও তারাশ উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ এই স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। এছাড়াও এখানে বড়াল নদী বন্দর ও একটি আন্তঃ জেলা বাসস্ট্যান্ড রয়েছে। ফলে এ স্টেশনে যাত্রী সাধারণের সব সময়ই প্রচুর ভীর থাকে। স্টেশনের বুকিং ক্লার্ক মোঃ আল মামুন জানান,এখানে বরাদ্দকৃত আসনের বিপরীতে ৪/৫ গুণ বেশি যাত্রী ওঠা-নামা করেন। ফলে প্রতিনিয়ত তাদেরকে যাত্রীদের প্রচন্ড চাপ মোকাবেলা করতে হয়। উত্তারাঞ্চল গামী ইন্টার সিটি নীল সাগর ও একতা এক্সপ্রেস ট্রেন দুটির এখানে অনেক যাত্রী থাকলেও বিরতি না থাকায় তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী ঐ দু’টি ট্রেন বিরতির দাবী জানিয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপকের নিকট কয়েকবার আবেদন করেও ফল পাননি। তাই অবিলম্বে বড়ালব্রিজ স্টেশনে ঐ ট্রেন দু’টির বিরতির আদেশ দানের জন্য এলাকার অধিবাসীরা রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।। Post navigation শেরপুরে করব থেকে কঙ্কাল চুরি গুরুদাসপুরে বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা