ইমরান-বৃষ্টির গানে কাজী হায়াৎ

77498 kajiঅসংখ্য জনপ্রিয় ছবির নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। এবার তাকে পর্দায় দেখা যাবে ভিন্নরূপে। চলতি সময়ের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান ও বৃষ্টির গাওয়া ‘যদি হাতটা ধরো’ গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন কাজী হায়াৎ। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। লেজারভিশনের ব্যানারে গানটির অডিও প্রকাশ হয়েছিল চলতি বছরের ভালোবাসা দিবসে। আর এবার সৈকত রেজার নির্মাণে আসছে গানটির মিউজিক ভিডিও। কাজী হায়াৎ এ গল্পনির্ভর মিউজিক ভিডিওতে বৃষ্টির বাবার চরিত্রে কাজ করেছেন। আর ইমরানের মায়ের চরিত্রে দেখা যাবে সিনেমার আরেক গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে। গতকাল ঢাকার বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং হয়েছে।  আসছে ঈদে এই মিউজিক ভিডিওটি প্রকাশ হবে লেজারভিশনের ইউটিউব চ্যানেলে। ইমরান বলেন, আমার ও বৃষ্টির গানে কাজী হায়াৎ ও খালেদা আক্তার কল্পনার মতো গুণী ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আশা অডিওর মতো করেই ‘যদি হাতটা ধরো’ গানটির ভিডিও ভালো লাগবে সবার। বৃষ্টি বলেন, খুব ভালো লাগছে চলচ্চিত্রের দুই গুণী মুখ আমাদের গানে কাজ করেছেন। আমার বিশ্বাস পুরো ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের