জ্যাকসন ভক্তদের মধ্যে তুমুল হইচই!

84487 Micheal Jacksonটুইটারে পোস্ট করা এক জীবিত ব্যক্তির ছবি নিয়ে সম্প্রতি তুমুল হইচই পড়ে  গেছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া খবরে জানা গেছে, লড্রেস নামের জনৈক টুইটার ইউজার গসিপগ্রিল নামের এক টুইটার পেজ-এ তার বয়ফ্রেন্ডের একটি সেলফি  পোস্ট করেন। ছবিটিতে যাকে দেখা যাচ্ছে, তাকে প্রয়াত পপ সম্রাটের ‘কপি’ বললে কম বলা হয়। সন্দেহ নেই, এই যুবকটি মাইকেল জ্যাকসনের মতো দেখতে। কিন্তু তাই বলে এমন মিল! সোশ্যাল মিডিয়ায় প্রবল হইচই শুরু হয়েছে পোস্টটিকে ঘিরে। মাইকেলের গানের লিরিক উদ্ধার করে তাকে নিয়ে একের পর এক পোস্ট ভেসে আসছে। ছবির ব্যক্তি গাড়ি চালাতে চালাতে  সেলফি তুলেছেন, যা একান্তভাবে বেআইনি। তাই কেউ কেউ তাকে ‘স্মুথ ক্রিমিনাল’ (মাইকেলের অন্যতম হিট একটি গানের নাম) বলে ডাকছেন। কেউ আবার তার কাছে পরলোকের হাল হকিকত জানতে চাইছেন। গসিপগ্রিলের সূত্রেই শেষমেশ মিটেছে সমস্যা। জানা গেছে, ছবির ব্যক্তির নাম সের্গিও। তিনি মাইকেল জ্যাকসনের অনুকারক বলেই নিজের পরিচয় দেন। পপ সম্রাটকে অনুকরণ করে অনুষ্ঠান করাই সের্গিওর পেশা।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের