ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ অশ্রুসিক্ত নয়নে দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফুটবলার রিকার্ডো কাকা। আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। সোমবার সে চুক্তির আওতায় শেষ ম্যাচ খেলে ফেললেন এই মিডফিল্ডার। এমএলএসে কলম্বাস ক্রিউয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ফুটবলা ক্যারিয়ার শেষ করলেন কাকা। নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তবে ম্যাচে তার ছায়া পড়তে দেননি মোটেই। খেলেছেন স্বাচ্ছ্যন্দে। কিন্তু দলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে ওরল্যান্ডো সিটি ক্লাব।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপে মাঠ মাতিয়ে দলের বিশ্বকাপ জয়ে গূরুত্বপূর্ন ভূমিকে রেখেছিলেন কাকা। ২০০৭ সালে ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জেতেন তিনি। বেশ কয়েক বছর আগেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। সেখানেই ওরল্যান্ডো সিটির হয়ে খেলে যাচ্ছেন গেল দুই বছর ধরে।গেল সপ্তাহেই অবশ্য অবসরের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘ফুটবল খেলে এখন আর আনন্দ পাই না। প্রতিটি ম্যাচ শেষেই শরীরে ব্যথা অনুভব করছি। বেশ দিন টিকতে পারবো মনে হয় না।’ ঠিক এক সপ্তাহ পরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

ব্রাজিলের হয়ে ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন কাকা। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে মোট ২৯টি গোল করেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানে। ক্লাব ক্যারিয়ারে ৬৪৬ ম্যাচ খেলে কাকা গোলে করেছেন ২০৬টি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের