বাগেরহাট-সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগ করতে চায় ভারত

রায়হান করির, স্বদেশ নিউজ২৪.কম: বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগের আগ্রহ জানিয়েছে ভারত।রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ আগ্রহের কথা জানান। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশই লাভবান হতে পারে। এ সময় হাইকমিশনার মনিপুরে অনুষ্ঠিতব্য নর্থ ইস্ট সামিটের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।বিমানমন্ত্রী বিভিন্ন সীমান্ত পয়েন্ট বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিঅ্যান্ডএফ এজেন্ট ও মাল্টিপল ভিসাধারীদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনের বিষয়টি তুলে ধরলে হাইকমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।হর্ষ বর্ধন দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৮ সালে স্বাক্ষরিত এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) রিভিউয়ের কথা জানালে রাশেদ খান মেনন এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ ও সৈয়দপুর বিমানবন্দরে বিনিয়োগের আগ্রহ জানিয়ে হাইকমিশনার বলেন, এর মাধ্যমে দুই দেশের আকাশ ও সমুদ্রপথে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।এছাড়া বৈঠকে ঢাকা-গৌহাটি-বাগডোগরা রুটে দ্রুত বিমান যোগাযোগ চালুর বিষয়টিও আলোচিত হয়। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের