সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করতে চায় ভারত

Hashim Amla of South Africa walks off for 65 runs as Virat Kohli and India team mates celebrate during2স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ জোহানেসবার্গে হতে হতেও হয়নি। বৃষ্টির বাঁধায় প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার স্বাদ পায়নি ভারত। তাতে কী? সফরকারীদের হাতে যে এখনও রয়েছে দুটি ম্যাচ। কিন্তু সে সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় না বিরাট কোহলির দল। মঙ্গলবারই পোর্ট এলিজাবেথে সিরিজের পঞ্চম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েই ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও কোনো সিরিজই জিততে পারেনি ভারত। দীর্ঘ সময় অপেক্ষার পর এবার সেই সুযোগটি এসেছে বিরাট কোহলিদের সামনে। কেননা প্রোটিয়াদের বিপক্ষে চলতি ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীরা এগিয়ে ৩-০ ব্যবধানে।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম তিন ওয়ানডে দাপটের সঙ্গে জিতেছিল ভারত। সেই থেকেই দলটি অধীর অপেক্ষায় রয়েছে প্রথমবার ডি ভিলিয়ার্সদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিততে। কিন্তু গত শনিবার জোহানেসবার্গে বৃষ্টির বাঁধায় ৫ উইকেটে স্বাগতিকদের কাছে হেরে কিছুটা ধাক্কা খেয়েছে কোহলিরা।

পোর্ট এলিজাবেথে মঙ্গলবার সিরিজের পঞ্চম জিতেই ইতিহাস রচনা করতে চাইছে ভারত। কিন্তু এ মাঠে অতীতে যে ভারতের কোনো সুখ স্মৃতি নেই। যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সফরকারীদের। এখন পর্যন্ত এখানে ৪ ম্যাচের সব কটিতেই হেরেছে আকাশি জার্সিধারীরা। তবে অতীত স্মৃতি মনে করতেই চাইছেন না কোহলিরা। তাদের এখন একটাই লক্ষ্য জয়। এরপর প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতা।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের