ইমরান তাহিরকে অপমান করলেন ভারতীয় দর্শক

97687912 gettyimages 691885022

 

 

 

 

 

 

 

  • বর্ণবাদের শিকার হয়েছেন বলে দাবি ইমরান তাহিরের।
  • জোহানেসবার্গে সর্বশেষ ওয়ানডতে এই ঘটনা ঘটে।
  • স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের ব্যাপারটা জানান তাহির নিজেই।
  • অভিযুক্ত একজন ভারতীয় দর্শক।

স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ অভিযোগটা এসেছে ইমরান তাহিরের কাছ থেকেই। জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সর্বশেষ ম্যাচে তিনি নাকি বর্ণবাদের শিকার হয়েছেন। তাহিরের অভিযোগের তির এক ভারতীয় সমর্থকের দিকেই। এই ভারতীয় সমর্থক নাকি তাঁকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন, গালি দিয়েছেন।

জোহানেসবার্গের ম্যাচে মূল একাদশে ছিলেন না তাহির। মাঠে পানির বোতল নিয়ে যাওয়ার সময় সেই ভারতীয় নাকি তাঁকে গালি দেয়। তাহির স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদেরও ব্যাপারটা জানান। পরে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনারকে সঙ্গে নিয়ে সেই ভারতীয় দর্শককে খুঁজে বের করেন। পরে তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ব্যাপারটি জানে। এক দর্শক তাহিরকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করছিল। তাহির নিরাপত্তাকর্মীদের সেই দর্শককে চিনিয়ে দেন। পরে তাকে আইসিসির দর্শক নীতিমালা অনুযায়ী মাঠ থেকে বের করে দেওয়া হয়।

তাহিরের জন্ম পাকিস্তানে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। এমনকি পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলেছেন তিনি। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা চলে আসেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে ওয়ানডে অভিষেক হয় তাহিরের। একই বছরের নভেম্বরে টেস্টে অভিষেক হয় তাঁর।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের