মুলারের তদন্তের জিজ্ঞাসাবাদের মুখোমুখি বেনন

আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক প্রধান নীতিনির্ধারক স্টিভ বেনন। হোয়াইট হাউজের একজন প্রথম সারির কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান নিযুক্ত ছিলেন বেনন। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তের স্বার্থে তাকে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। এ সপ্তাহে তাকে দুবার জেরা করেন বিশেষ পরামর্শক রবার্ট মুলার।

তদন্তকারী দল প্রায় ২০ ঘণ্টা কথা বলেন বেননের সঙ্গে। কিন্তু তাকে কি বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, বেননকে যেসব প্রশ্ন করা হয়েছিল, তার সবগুলোর জবাব দিয়েছেন তিনি। তদন্তকারীরা মনে করছেন, বেননের কাছে ট্রাম্প প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাছাড়া এফবিআই-এর সাবেক পরিচালক জেমস কমির বহিষ্কারের ব্যাপারেও বেননের কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বরখাস্তের পর কমি দাবি করেছিলেন, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তকে অন্য পথে পরিচালিত করতেই তাকে বরখাস্ত করা হয়েছিল। অপরদিকে, একই বিষয়ের উপর কংগ্রেস নেতাদের পরিচালিত তদন্তের অংশ হিসেবে বেননকে প্রশ্ন করেন কংগ্রেস কমিটি। কিন্তু এসব প্রশ্নের বেশিরভাগই তিনি এড়িয়ে যান। বদলে তিনি হোয়াইট হাউজ অনুমোদিত কিছু প্রশ্নের লিখিত জবাব পেশ করেন কমিটির কাছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের