মালদ্বীপে জরুরি অবস্থার সময়সীমা বাড়লো

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম সোমবার দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা আরও ৩০ দিন বাড়িয়েছেন। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি তার একটি অনুরোধে সাড়া দেয়ার পর এই সময়সীমা বাড়ানো হলো। এর আগে ৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেছিলেন।ওদিকে দ্বীপরাষ্ট্রটিতে তীব্র সাংবিধানিক সঙ্কটের মধ্যেই ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। দেশটিতে ভারতের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের প্রেক্ষিতে পূর্ব ভারত মহাসাগরে চীনের ১১টি যুদ্ধজাহাজ প্রবেশ করেছে।তবে মালদ্বীপ নেতার এমন পদক্ষেপের ফলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে।

তাই অদূর ভবিষ্যতে মালদ্বীপ ভারতে বিশেষ দূত পাঠানোর বিষয়টি নেই বললেই চলে। ভারতীয় সূত্রগুলো জানাচ্ছে, মালদ্বীপের পক্ষ থেকে বিশেষ দূত পাঠানোর বিষয়ে নতুন করে অনুরোধ করা হয়নি।এদিকে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির কাছে প্রেসিডেন্টের ওই আবেদন মূল্যায়নের জন্য পাঠানো হলে সেটির পক্ষে ৩৮ জন এমপি ভোট দিয়েছেন। তবে বিরোধীদল ওই ভোটাভুটি বয়কট করেছে। তবে পার্লামেন্টে কোনো একটি ডিক্রি পাস করার জন্য কমপক্ষে ৪৩ জন এমপির ভোট প্রয়োজন।

চীনের মোতায়েনকৃত যুদ্ধজাহাজের মধ্যে একটি ডেস্ট্রয়ার বহর, ৩০ হাজার টন বহনে সক্ষম একটি উভচর জাহাজ ও তিনটি ট্যাঙ্কার রয়েছে। তবে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সংকটের কারণে এই যুদ্ধজাহাজের বহর মোতায়েন করা হয়েছে কিনা সেটি জানা যায়নি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের