খালেদার আপিল নিয়ে যা বলল দুদক

ACCবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসময় দুদক চেয়ারম্যানের কাছে সাংবাদিকরা জানতে চান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডে আপিলের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা?

দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের সব মামলাতেই যথাযথ মান অনুসরণ করা হয়। কমিশনের আইন অনুবিভাগ মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা করে কমিশনে যেসব সুপারিশ পেশ করে, কমিশন সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। এটি কমিশনের দীর্ঘ দিনের চলমান প্রথা।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের কাছে জাতির প্রত্যাশা সঙ্গত। এই প্রত্যাশা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ করতে না পারলেও কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমি আগেও একাধিক বার বলেছি, কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বিভাজিত নয়, সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের